কেউ একদিনে সফলতা অর্জন করে না। এখন যারা ট্রেডিং জগতে সফল তারাও এক সময় অনেক লছের ভিতর দিয়ে গেছে। লছ মানেই হেরে যাওয়া না ব্যর্থ মানে হেরে যাওয়া না। হাজারো ব্যর্থতা থেকে সফলতার শুরু। একজন সফল মানুষ অনেক কষ্টের পর সফল হয়। এখন যারা নতুন ট্রেডার তারা মনে করে ট্রেডিং খুবই সহজ। প্রথম দিকে কিছুটা লাভ হলেও পরে গিয়ে তারা লছের ভিতর থাকে। প্রফিট করা মানেই সফল না প্রফিট আর প্রফিটেবল দুইটা এক জিনিস না। প্রফিট সবাই করতে পারে কিন্তুু দিন শেষে সবাই প্রফিটেবল থাকে না। একজন নতুন ট্রেডার হিসেবে সকলের উচিত লোভ নিয়ন্ত্রণ করা। কারণ আমি এতো অভিজ্ঞ ট্রেডার না তারপরেও আমি যা বুঝলাম ট্রেডিং জগতে লোভ করা যাবে না। যদি লছ হয় তাহলে সাথে সাথে লছ রিকোভার এর চিন্তা করা যাবে না। আগে দেখতে হবে কোথায় ভুল ছিলো। সেই ভুল ধরে ভুল সংসোধন করে সামনে এগিয়ে যেতে হবে। $BTC

BTCUSDT
Бесср
61,224.4
+1.52%

ETHUSDT
Бесср
1,721.15
+2.19%

BNBUSDT
Бесср
559.53
+1.84%
