🔐 Binance-এর সাম্প্রতিক নিরাপত্তা ঘটনা নিয়ে কিছু কথা
Binance জানিয়েছে, এই ঘটনার সঙ্গে সম্পর্কিত ইউজারদের ফান্ড নিরাপদ আছে এবং সরাসরি হওয়া ক্ষতি Binance নিজস্ব ফান্ড ও SAFU Fund থেকে কভার করবে। ❤️
Binance আরও জানিয়েছে—
✅ কোনো wallet-এর private key leak হওয়ার প্রমাণ পাওয়া যায়নি ✅ Deposit ও স্বাভাবিক platform activity প্রভাবিত হয়নি ✅ নিরাপত্তার কারণে withdrawal সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ✅ ক্ষতিগ্রস্ত ফান্ড শনাক্ত ও freeze করার চেষ্টা চলছে ✅ আইনশৃঙ্খলা বাহিনী ও blockchain security প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছে ✅ তদন্ত শেষ হলে বিস্তারিত incident report প্রকাশ করা হবে ✅ পরে Proof of Reserves প্রকাশ করা হবে
⚠️ সবাই সতর্ক থাকুন: কেউ Binance-এর পরিচয় দিয়ে Password, OTP, Seed Phrase বা Private Key চাইলে কখনোই দেবেন না। এগুলো চাওয়া হলে সেটি প্রতারণা হতে পারে।
আমরা আশা করি Binance দ্রুত নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ করে withdrawal service স্বাভাবিক করবে। 🤝