AAPLB
AAPLB
331.32
-0.87%

তোমার হাত দিয়ে একটা মুষ্টি তৈরি করো। শক্ত করে চেপে ধরো। এখন সেই মুষ্টির ভেতরে কিছু ঢোকানোর চেষ্টা করো। কি? ঢোকানো যাচ্ছে? তুমি পারবে না। কারণ এটা বন্ধ। কিছু বের করার চেষ্টা করো। সেটাও তুমি পারবে না। এরকম একটা বন্ধ মুষ্টি হলো একটা মৃত সিস্টেম। এটায় কিছুই বের হয় না, কিছু প্রবেশও করে না। কৃপণ আর ভীত মানুষরা এভাবেই বাঁচে। তারা তাদের আর্থিক মুষ্টি শক্ত করে বন্ধ রাখে। তারা বিশ্বাস করে এভাবেই তারা তাদের টাকা রক্ষা করছে। কিন্তু আসলে তারা এটাকে শ্বাসরোধ করছে। গ্রহণ করতে হলে, তোমার হাত খুলতে হবে। আর গ্রহণ করার জন্য হাত খুললে অনিবার্যভাবেই তোমার ভেতরে যা ছিল তা মুক্ত হয়ে যায় বা ভাগ হয়ে যায়। সঞ্চালনের নিয়ম এবসলিউট। বেঁচে থাকতে আর সুস্থ থাকতে রক্ত প্রবাহিত হতে হয়, শ্বাস প্রবাহিত হতে হয়। রক্তকে হৃদপিন্ডে ফিরে যেতে হবে আবার পাম্প হওয়ার জন্য। যদি রক্ত তোমার পায়ে জমে থাকতো, সেখানে গ্যাংগ্রিন হয়ে যেত! টাকাকে তোমার কাছ থেকে যেতে হবে যাতে এটা রিনিউ হয়ে তোমার কাছে ফিরে আসতে পারে। যদি তুমি বহির্গমন—খরচ, বিনিয়োগ, দান বন্ধ করো—তুমি অটোমেটিকভাবে আগমনও বন্ধ করে ফেলবে! তুমি স্থবির হয়ে যাবে। তুমি হয়ে যাবে আর্থিকভাবে এক মৃত সাগর।

তুমি তোমার আয়ের ১০% দিয়ে দাও। নিজেদের স্মার্ট ভাবা আধুনিক মানুষরা দান করে না। তাই তারা প্রাচুর্যও পায়না। কেন ১০%? কারণ এটা এমন ছোট একটা পরিমাণ যা তোমাকে কোনো চাপে ফেলে না, কিন্তু এটা তোমার ইগোকে আঘাত করার জন্য যথেষ্ট বড়। তোমার ইগো দিতে ঘৃণা করে। এটা পুরোটাই নিজে নিতে চায়। যখন তুমি স্বেচ্ছায় ১০% দাও, তুমি তোমার ইগোর কবল থেকে মুক্তির একটা ঘোষণা দিচ্ছ। তুমি ইগোকে বলছ, 'তুমি আর আমাকে কব্জা করতে পারবে না। টাকা আমার ঈশ্বর নয়। সৃষ্টিকর্তা তাঁর অসীম উৎস থেকে আমাকে টাকা দেন। আমি একজন ফিন্যান্সিয়াল মাস্টার। আমি টাকা দান করতে পারি।'

১০% দিয়ে তুমি সৃষ্টিকর্তাকে পরিশোধ করছ। যিনি হলেন নীরব অংশীদার। সৃষ্টিকর্তা তোমাকে তোমার টাকা দিয়েছেন। তুমি এর একটা অংশ সৃষ্টিকর্তাকে ফিরিয়ে দিচ্ছ। যদি তুমি এটা না দাও, তুমি অহংকারী হয়ে ওঠবে। আর অহংকার কেবল পতনের আগে আসে! আর বিনয় প্রাচুর্যের প্রবাহকে উন্মুক্ত ও প্রশস্ত রাখে।

দানশীলতা প্রাচুর্যের একটা লক্ষণ।

কে দিতে পারে? শুধু যার আছে সে-ই দিতে পারে। যার নেই, সে দিতে পারে না। তাই, টাকা দেওয়ার কাজটা—বিশেষত যখন তুমি অভাবে আছো—অত্যন্ত শক্তিশালী কাজ। যখন তুমি কাউকে টাকা দাও, তুমি একটা শক্তিশালী সিগন্যাল পাঠাচ্ছ— 'আমার কাছে যথেষ্টের চেয়েও বেশি আছে।'

এই কাজটা অভাবের প্যাটার্নকে ভেঙেচুরে দেয়। দেখবে তুমি যখন টাকা দিচ্ছ সেই মুহূর্তে তোমার মধ্যে গরিব বা অভাবের অনুভূতি থাকবে না। সেই মুহূর্তে, তুমি একজন ধনী মানুষ। আর যেহেতু তুমি যা চাও তা পাও না, বরং তুমি যা হও তাই পাও, তো এভাবে তোমার কাছে সম্পদ আসা আরম্ভ হয়। নিজের সম্পদ সম্পর্কে নিজেকে বিশ্বাস করানোর দ্রুততম উপায় হলো দান করা। যা তুমি মুক্ত করে দাও, তুমি সেই প্রাচুর্যের জন্য একটা ম্যাগনেট হয়ে ওঠো।

যখন তোমার কাছে প্রচুর থাকে তখন দেওয়া সহজ। সৃষ্টিকর্তার কাছে এর মূল্য খুব কম। সবচেয়ে মূল্যবান হলো যখন তুমি তোমার যা প্রায় নেই তা দাও! এক বিধবা তার শেষ সম্বল দুটো স্বর্ণমুদ্রা দান করে দিয়েছিলেন। আর এটা করে তিনি ধনীদের চেয়ে বেশি দিয়েছেন কারণ তারা তাদের বাড়তি সম্পদ থেকে দেয়, আর তিনি তার যা কিছু ছিল সব দিয়েছেন। এর মানে তিনি সৃষ্টিকর্তার অসীম উৎসের সাপ্লাইয়ের ওপর সম্পূর্ণ বিশ্বাস রেখেছিলেন। যখন তুমি তোমার আর্থিক সংকটের মধ্যেই দাও, তুমি ভয়ের যুক্তিকে চ্যালেঞ্জ করছ। তুমি মাল্টিপ্লিকেশন ইফেক্ট সক্রিয় করছ। যদি তুমি টাকা ফুরিয়ে যাওয়ার ভয় পাও, এর সেরা নিরাময় হলো দান করা। ভয়ের পঙ্গুত্ব শেষ করো। বিশ্বাস প্রদর্শন করো। আর বিশ্বাসই হলো দুনিয়ার মুদ্রা। এমন অনেক মানুষ আছে যারা দেউলিয়াত্ব থেকে বেরিয়ে আসতে পেরেছে দান করা শুরু করে।

কিন্তু কাকে দান করবে? এখানেই অনেকে ভুল করে। তারা বিশ্বাস করে দানশীলতা মানে শুধুই কোনো ভিখারি অথবা জীবন নিয়ে অভিযোগকারীকে টাকা দেওয়া।

না। এভাবে দান করাটা কখনো কখনো একটা এনার্জেটিক্যাল অপচয়। তোমাকে স্মার্টভাবে দান করতে হবে। এটার একটি আধ্যাত্মিক নিয়ম আছে— যেখানে তুমি আত্মার খোরাক পাও, সেখানেই তোমার অবদান রাখো। উদাহরণ হিসেবে, একটা রেস্তোরাঁর কথা ভাবো। যদি তুমি একটা চমৎকার রেস্তোরাঁয় খাও, তুমি কি সেখানকার ওয়েটারকে টিপ দাও? নাকি তাকে এড়িয়ে রাস্তার ওপারের রেস্তোরাঁয় যাও কারণ তাদের জন্য তোমার করুণা হয়? এটা অযৌক্তিক কাজ। বাস্তবে তুমি সেখানেই টিপ দাও যেখানে তোমায় যত্ন করে খাওয়ানো হয়েছে। এটাই তোমার জীবনে প্রয়োগ করো। কে তোমাকে অনুপ্রাণিত করে? কে তোমার আত্মাকে পুষ্ট করে? কে তোমাকে ভ্যালু দেয়? তাদেরকে সাপোর্ট করো। এটা কি একজন লেখক? একজন কন্টেন্ট ক্রিয়েটর? একজন মেন্টর? এমন একটা দাতব্য প্রতিষ্ঠান যা তোমার মূল্যবোধের সাথে মেলে? সেখানেই টাকা দাও। তুমি যে উৎস থেকে তোমার আত্মার খাদ্য, জীবনের অনুপ্রেরণা পাও সেই উৎসকেই আবার কিছু ফিরিয়ে দিচ্ছ। তুমি বলছ, 'এটা আমার কাছে মূল্যবান। আমি চাই এটা জারি থাকুক।'

করুণা বা অপরাধবোধ থেকে টাকা দেওয়া তোমার ভাইব্রেশন নিচু করে দেয়। তোমাকে কৃতজ্ঞতা আর অনুপ্রেরণা থেকে দিতে হবে। অ্যাটিটিউডই সবকিছু।

সৃষ্টিকর্তা পরিমাণ দেখেন না। তিনি তোমার কাজের ভাইব্রেশন পর্যবেক্ষণ করেন। যদি তুমি ক্রোধ, অহংকার, বিরক্তি, বাধ্যবাধকতা নিয়ে ১০হাজার টাকা দাও, সেখানে পরিমাণ বেশি হলেও তোমার ভাইব্রেশন নেগেটিভ। তুমি ১০হাজার টাকা হারিয়েছ মাত্র, এখানে কোনো দানের সুফল পাওনি। যদি তুমি একটা উজ্জ্বল হাসি আর সত্যিকারের ইচ্ছা নিয়ে ১০০টাকা দাও, তো পরিমাণ কম হতে পারে, কিন্তু এটা প্রচন্ড শক্তিশালী। সৃষ্টিকর্তা একজন প্রফুল্ল দাতাকে ভালোবাসেন। যদি তোমার কোনো সময় দিতে খারাপ লাগে, তখন না দেওয়াই ভালো। রেখে দাও। কিংবা ঐ টাকায় নিজেকে ট্রিট দাও। কারণ পেইন নিয়ে দান করা উলটো প্রবাহকে বিষাক্ত করে। তাদের সাহায্য করতে তুমি খুবই এক্সাইটেড এমন সংস্থা বা মানুষ খুঁজে না পাওয়া পর্যন্ত অপেক্ষা করো। সাহায্য করতে কেমন লাগে সেই আবেগটাই একটা সিগন্যাল যে, তুমি সঠিকভাবে সঠিক স্থানে দান করলে কিনা। যখন দেওয়ার কাজটা আনন্দের একটা কাজ হয়ে ওঠে, তার মানে তুমি নিয়মটা আয়ত্ত করেছ। তুমি আর কোনো বাধ্যবাধকতা থেকে দান করছ না।

এখানে একটা ক্যালকুলেশনের ভুল আছে যা মানুষকে হতাশ করে। অনেক মানুষ বিশ্বাস করে টাকা একই মানুষের কাছ থেকে ফিরে আসতে হবে যাকে তারা দিয়েছিল— 'আমি অমুককে সাহায্য করেছিলাম, আর এখন আমি যখন সংকটে, তখন অমুক আমাকে সাহায্য করছে না।'

এরকম হলে তুমি সিস্টেমটাই বোঝোনি। প্রত্যাবর্তন রৈখিক নয়। এটা সর্বমুখী। যদি তুমি একটা নির্দিষ্ট প্রত্যাবর্তন আশা করো, তুমি একটা বাণিজ্যিক লেনদেন করছ, দান নয়। কাউকে কোনো কিছু আশা না করে দান করো, কিন্তু সৃষ্টিকর্তার কাছ থেকে সবকিছু আশা করো। মানুষের সাথে নয়, সৃষ্টিকর্তার সাথে তোমার হিসাব রাখো।

তবে এই উদারতা, দানশীলতার মধ্যে গুরুত্বপূর্ণ একজন প্রাপক আছে। সে হলো তুমি। অনেক মানুষ সবাইকেই দেয়, শুধু নিজেকে বাদে। তারা ছেঁড়া জামা, ফাটা জুতা পরে। এটা নিজের প্রতি ভালোবাসার অভাব। তুমি হলে চ্যানেল। যদি চ্যানেল ভেঙে যায়, সাহায্যও বন্ধ হয়ে যায়। তাই সম্পদের প্রথম নিয়ম হলো, নিজেকে প্রথমে দাও। নিজের কল্যাণকে অগ্রাধিকার দাও। ভাড়া, সরকার, ব্যাংককে পরিশোধ করা কিংবা দান করার আগে, নিজের জন্য একটা অংশ আলাদা করে রাখো—তোমার সঞ্চয়, তোমার বিনিয়োগ বা তোমার আনন্দের জন্য। এটা সম্মানের একটা কাজ। নিজের প্রয়োজন আর ইচ্ছাকে সম্মান কর। নিজের যত্ন নেওয়া স্বার্থপরতা নয়। এটা উচ্চস্তরের সেবা আর সম্পদের পূর্বশর্ত।

ফি আমানিল্লাহ 🤍

#EthereumBreaksAbove$2700 #BitgetBreachForgedRequestsNotStolenKeys #BitgetSays$352MAffectedInHack