ট্রেডার ট্রেইটর এই মুহূর্তে ইন্টারনেটে ভাইরাল নাম । কারণ বাইন্যান্সের উপর হামলা করে তারা বিখ্যাত হয়ে গেছে । মজার ব্যাপার হল তারা আগে থেকেই বিখ্যাত কিন্তু খুব কম মানুষই এদের ব্যাপারে জানে ।

বিভিন্ন সামাজিক মাধ্যমে যখন ঝড় তোলা হচ্ছিল এফবিআই এদের কিভাবে ধরবে তখন জানা গেলো বাজ পরার মত তথ্য ।

ট্রেডার ট্রেইটর হল উত্তর কোরিয়ার অফিসিয়াল সাইবার মিলিটারি উইং বা রাষ্ট্রীয় বাহিনী ।

বিশ্বের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলির রিপোর্ট মতে, উত্তর কোরিয়ার কুখ্যাত Lazarus Group এর স্পেশাল সাব ইউনিট হল Trader Traitor ।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানিয়েছে, লাজারাস গ্রুপ সরাসরি উত্তর কোরিয়ার প্রধান গোয়েন্দা সংস্থা RGB এর অধীনে কাজ করে ।

এই হ্যাকাররা উত্তর কোরিয়ার সাধারণ কোন হ্যাকার গোষ্ঠী নয় । ছোটবেলা থেকেই গণিতে মেধার ভিত্তিতে এদের আলাদা করা হয় এবং সামরিক বাহিনীতে সাইবার যোদ্ধা হিসাবে স্পেশাল ট্রেনিং দেয়া হয় । এরা পিয়ংইয়ং অথবা চীন-রাশিয়ায় অবস্থিত উত্তর কোরিয়ার গোপন সেফহাউস থেকে অপারেশন চালায় ।

অন্যান্যা হ্যাকাররা উন্নত জীবনের পেছনে অর্থ খরচ করলেও ট্রেডার ট্রেইটরের সমস্ত অর্থ চলে যায় উত্তর কোরিয়ার সরকারি ফান্ডে ।

হোয়াইট হাউসের তথ্য মতে, উত্তর কোরিয়ার পারমাণবিক ও মিসাইল প্রোগ্রামের প্রায় অর্ধেক খরচ মেটানো হয় বিভিন্ন হ্যাকিং থেকে প্রাপ্ত অর্থ দিয়ে, যেহেতু জাতিসংঘের নিষেধাজ্ঞার কারণে বৈধ ব্যবসা তারা করতে পারে না তাই সরকার হ্যাকিংকে বৈদেশিক আয়ের মাধ্যম বানিয়েছে ।

এই হ্যাকার গ্রুপ অতীতেও কিছু সাড়া জাগানো অপরাধের সাথে যুক্ত ছিল ।

২০২৫ সালে বাইবিট থেকে ১.৫ বিলিয়ন এবং ২০২৪ সালে জাপানের DMM BITCOIN থেকে ৩০৮ মিলিয়ন ডলার চুরির সাথে ট্রেডার ট্রেইটরের নাম জড়িয়ে রয়েছে ।

২০১৬ সালে বাংলাদেশ ব্যাংক থেকে ৮.১ মিলিয়ন ডলারের যে হ্যাকিং হয়েছিল সেটাও লাজারাস গ্রুপ করেছে ।

২০১৪ সালে সনি পিকচারসকে পুরো ধ্বংস করে দিয়েছিল এই গ্রুপ কারণ তারা উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে নিয়ে “দ্য ইন্টারভিউ” নামে একটা সিনেমা বানিয়েছিল । এই ঘটনার পর আমেরিকা উত্তর কোরিয়াকে স্যাংশন দিয়েছিল ।

সত্যি বলতে লাজারাস গ্রুপ বা তাদের সাব ইউনিট ট্রেডার ট্রেইটর হল কিম জং উনের “ডিজিটাল জলদস্যু” । এদের পেছনে রয়েছে পরমাণু অস্ত্রধারী ৩ টি দেশের ব্যাপআপ এবং সমর্থন । তাই কেউ চাইলেই এদের গ্রেপ্তার করতে পারবে না । তারা নিজ দেশে অপরাধী নয় বরং “জাতীয় বীর” হিসাবে পরিচিত ।